আএাই ডেংগু প্রতিরোধে সচেতনামূলক র্যালি:
মোঃ এখলাস হোসাইন
নওগাঁ প্রতিনিধি:
ডেংগু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তাদের স্লোগান ছিল "নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি,ডেংগুমুক্ত বাংলাদেশ গড়ি"
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে 'নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে এডিস মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যে তারা বলেন এলাকায় ড্রেনেজ,বিভিন্ন স্থানে পানি জমে থাকা,এমন কি বাড়ির ছাদের উপর টবে পানি জমে থাকা বিষয়ে উক্ত এডিস মশা রোধ বিষয় আলোচনা করা হয়।
যদি সবাই সবার দিক থেকে সচেতন থাকা যায় তবেই এই ক্ষতির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন।
এবং ডেংগু প্রতিরোধে মশারি ব্যাবহার সবার জন্য যা এডিস মশা থেকে মুক্তি মিলে।